পেমেন্ট প্রক্রিয়াঃ
আমাদের দেশে প্রি-পেমেন্টের অপশন থাকলেও COD (Cash on Delivery) মেথড বেশী জনপ্রিয়। তবে এক্ষেত্রে ফেক অর্ডার প্রতিরোধ কল্পে আমরা সবাইকে অনুরোধ করবো যাতে সবাই অন্তত ২০০ টাকা অথবা বেশী দামী প্রোডাক্ট হলে ১০% অগ্রিম নিয়ে তারপর অর্ডার কনফার্ম করেন। তাহলে ফেক অর্ডার কমে যাবে এবং ডেলিভারি সাকসেস রেট অনেক বাড়বে যদি প্রোডাক্ট ভুল বা ফল্টি হয়ে থাকে সেক্ষেত্রে কোন রিটার্ন চার্জ লাগবে না আমরা নিজেরাই সেই খরচ বহন করবো। যদি ২০০ টাকা অগ্রিম পেমেন্ট করে অর্ডার সাবমিট করেন আমাদের সিস্টেম থেকে ২০০ টাকা পেইড এবং বাকি টাকা কন্ডিশনে পাঠানো হবে।
ডেলিভারি প্রক্রিয়া এবং ডেলিভারি চার্জঃ
ঢাকার ভিতরে এবং বাইরে প্রতিটি পার্সেল আমাদের ওয়েবসাইটে সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে (সাধারণত দুপুর ৩ টার আগে সাবমিট করা প্রতিটি পার্সেল প্রতিদিন কুরিয়ারে হ্যান্ডওভার করা হয়) কুরিয়ারে হ্যান্ড ওভার করা হয়। অর্ডার প্রসেস করার পর কুরিয়ারে হ্যান্ডওভার করার পর তা সেইদিন রাতেই ওয়েবসাইটে ট্র্যাকিং সেকশনে গিয়ে অর্ডার নাম্বার এবং কাস্টমারের ইমেইল আইডি দিয়ে ট্র্যাক করতে পারবেন। একই সাথে সেখান থেকেই কুরিয়ারের ট্র্যাকিং অপশনও পেয়ে যাবেন যা পার্সেলের অবস্থান জানাতে সহযোগিতা করবে।
ডেলিভারি চার্জের ক্ষেত্রে ২ টি স্লট রয়েছে (এর বাইরে অন্য কোন চার্জ যেমন- COD পেমেন্ট কালেকশন ফি, প্রসেসিং ফি, প্যাকেজিং ফী বা অন্য কোন হিডেন ফি নেই। তবে পার্সেল রিটার্ন আসলে প্রতি পার্সেলের জন্য ৯০ টাকা করে সার্ভিস চার্জ কাটা হবে এটা, ঢাকা বা ঢাকার বাইরের সকল এরিয়ার জন্য প্রযোজ্য হবে)-
- ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে (৭০ টাকা)
- সারা বাংলাদেশ (১৩০ টাকা )
প্রোডাক্ট কোয়ালিটিঃ
আমরা প্রতিটি প্রোডাক্ট এর কোয়ালিটি মেইন্টেইন করে এমন উৎপাদনকারী বা ভেন্ডর থেকেই শুধুমাত্র সোর্স করা হয়ে থাকে। আমরা নিজেরা প্রোডাক্ট এর গুণগত মান পরীক্ষা করার পরেই শুধুমাত্র সেই প্রোডাক্ট বাজারজাত করি।
প্রতিটি প্রোডাক্টের সাথেই থাকে ন্যূনতম ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি। কোন প্রোডাক্টে কতদিনের ওয়ারেন্টি তা প্রতিটি প্রোডাক্টের ডেসক্রিপশনে দেয়া থাকবে এবং তা ইনভয়েস ডেট থেকে কার্যকর হবে। কোন প্রোডাক্ট এর কোয়ালিটি ইস্যু বা ড্যামেজ প্রোডাক্ট ডেলিভারি হলে তা আমরা নিজ দায়িত্বে রিপ্লেস বা রিফান্ড অফার করে থাকি।
অভিযোগ নিষ্পত্তিঃ
প্রোডাক্ট, ডেলিভারি বা সার্ভিস নিয়ে কোন অভিযোগ থাকলে আমাদের কাছে ইমেইলের মাধ্যমে লিখিতভাবে জানাতে পারেন। ইমেইলে অবশ্যই আপনার অর্ডার নাম্বার, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং আপনার অভিযোগের জন্য প্রয়োজনীয় তথ্য (স্ক্রিনশট, অডিও বা ভিডিও) সহ বিস্তারিত লিখে আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস info@buyeventshop.com / buyeventshop@gmail.com অভিযোগ পাবার ৭২ ঘণ্টার মধ্যেই আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার অভিযোগটি নিষ্পত্তি করার জন্য যথাযথ ব্যাবস্থা নেব।
প্রোডাক্ট ডেলিভারি পাবার পর বাসায় নিয়ে অবশ্যই ফুল আনবক্সিং ভিডিও করতে হবে। প্যাকেজে কোন কিছু মিসিং বা ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে এই ভিডিও প্রুফ হিসাবে আমাদের পাঠাতে হবে এবং ইনভেস্টিগেট করে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। আমাদের দিক থেকে ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে আমরা নিজ খরচে রিপ্লেস করে দেবো।